ঝিকরগাছায় সোলিং রাস্তা উদ্বোধন

আরাফাত কল্লোল, ভ্রাম্যমান প্রতিনিধি॥ ঝিকরগাছা পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামের একটি রাস্তা সোলিং করনের কাজের উদ্বোধন হয়েছে।

আজ শনিবার সকালে উদ্বোধন অনিুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবিরা নাজমুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুণ অর রশীদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু খায়ের, সহ-সভাপতি আলতাফ হোসেন, যুবদল নেতা মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, রাস্তাটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।