ঝিকরগাছায় চাঁদাবাজ সন্ত্রাসীদের অপহরণের ভয়ে স্কুলছাত্রী বাড়িছাড়া

আরাফাত কল্লোল, ঝিকরগাছা (যশোর)॥ ॥ ঝিকরগাছায় চাঁদাবাজ সন্ত্রাসীদের অপহরণের ভয়ে স্কুলছাত্রী সাবিরা খাতুন (১৩) গত ২৫ দিন ধরে বাড়ি ছাড়া হয়েছে। বর্তমানে সে তার মামাবাড়ি একই ইউনিয়নের বাওস গ্রামে অবস্থান করছে। সন্ত্রাসীদের ভয়ে সাবিরা খাতুনের মাতা নুরুন্নাহার বেগমসহ চাঁদার শিকার আব্দুর রশীদ, শাহিন কবির ও রফিকুল ইসলাম গত ২৫ মার্চ ঝিকরগাছা থানায় উল্লেখিত সন্ত্রাসীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে।

গতকাল মঙ্গলবার বিকালে ভিকটিমসহ  ভুক্তভোগী ৪ ব্যক্তি ঝিকরগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযোগে বলা হয়, উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কানারালী গ্রামের মুজিবর রহমানের ছেলে সন্ত্রাসী মনিরুল ইসলাম মনি (৩০) এর নেতৃত্বে শিওরদাহ গ্রামের হারান ডাক্তারের ছেলে ওহিদুল (৩০) আখের আলীর ছেলে রুবেল (২৫), কুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে চঞ্চল (২৫), কানারালী গ্রামের রমজান আলীর ছেলে মহারুল (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে আনারুল (২৫), নজরুল ইসলামের ছেলে পিয়াস (২৫) আব্দুল হাই এর ছেলে আল-আমিন (২৬) কানারারী গ্রামের আব্দুস সামাদের নিকট থেকে ৬৫ হাজার টাকা চাঁদা নিয়েছে। বর্তমানে আরও এক লাখ টাকা চাঁদাদাবি করছে উল্লেখিত সন্ত্রাসীরা।

টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কুলিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়–য়া কন্যা সাবিরা খাতুনকে অপহরণ করা হবে বলে হুমকি দিয়ে যাচ্ছে উল্লেখিত সন্ত্রসীরা। সন্ত্রাসীদের ভয়ে পরিবারটি প্রায় ১ মাস ধরে বাড়ি ছেড়ে অন্যাত্র পালিয়ে বেড়াচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। উল্লেখিত সন্ত্রাসীরা একই গ্রামের রাজ্জাক শেখের ছেলে আব্দুর রশীদ শেখের নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে। আবারো ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে বর্তমানে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এছাড়া আব্দুস সাত্তারের ছেলে শাহিন কবিরের নিকট থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি আড়াই মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদ করায় শিওরদাহ গ্রামের মৃত-কফিল উদ্দিন মোড়লের ছেলে আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে বলে সংবাদ সম্মেলনে আসা এসব ব্যক্তিরা উল্লেখ করেন।

উঠতি বয়সী এসব চিহিৃত চাঁদাবাজ সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী সন্ত্রস্ত ও অতিষ্ঠ হওয়ায় তাদের গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়েছে । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল, আব্দুস সাত্তার, রাজু আহম্মেদ, আব্দুর রউফ, গোলাম হোসেন, নজরুল ইসলাম, কালাম বিশ্বাস, আক্তার বিশ্বাস, নজু বিশ্বাস প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।