× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
ঝিকরগাছা থানা

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুফি মিয়া ওরফে শুভ (২৬) ওই ইউনিয়নের দোস্তপুর গ্রামের নিয়ামত আলীর জামাতা।
এঘটনায় বৃহষ্পতিবার গৃহবধুর স্বামী আজগর আলী বাদী হয়ে ঝিকরগাছায় থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, দোস্তপুর গ্রামের মৃত মফিজুর মেম্বারের ছেলে রাহুল (২২), শওকত আলীর ছেলে সোহান (২৩) ও মৃত মোশারফের ছেলে সাদ্দাম (২০)।
ভুক্তভোগীর স্বামী আজগর আলী জানান, নিয়ামত আলীর জামাতা রুফি মিয়া ওরফে শুভ মোবাইলে তার স্ত্রীকে বাড়ির পাশের রাস্তায় আসতে বলেন। তার স্ত্রী রাস্তায় পৌঁছানো মাত্রই শুভ তার হাত ধরে মাঠের দিকে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে রাহুল, সোহান ও সাদ্দাম তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। মূল আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..