× Banner
সর্বশেষ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী এআই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে — তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠানে ইউএনও ভুপালী সরকার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
ঝিকরগাছায় স্কাউটসের কাব কার্নিভাল

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে।
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের সোমবার (২৩ জুন) সরাদিন ব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভূপালী সরকার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কাউটস।
দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রমে আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দিত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে, কাল্পনিক  নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, ট্রেনে চড়ে ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে পর্যায়ক্রমিকভাবে যাবে এবং স্টেশন মাষ্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। প্রত্যেক কাব স্কাউটকে এবং স্টেশন মাষ্টারকে কুপন/কয়েন/মার্বেল প্রদান করতে হবে। কাব স্কাউটদের বিভিন্ন ঢঙে সাজাতে  হবে এবং প্রত্যেক স্টেশনে প্রবেশ করার এবং বের হওয়ার সময় গ্রান্ড ইয়েল দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষাল, ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসন, সম্পাদক আলী তারেক, প্রশিক্ষক ও স্টেশন মাস্টার এসএম আকিফুজ্জামান, মনিরুজ্জামান, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, আমির হামজা, আমিনুজ্জামান, আকলিমা খাতুন, দেবাশীস কুমার, নজরুল ইসলাম, লাবন্য আক্তার, শেফালী বালা, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..