× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী শিল্পমন্ত্রীর গণসংযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ বুধবারও ব্যপক গণসংযোগ করেছেন।

নির্বাচনী এলাকা ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠী ও নবগ্রাম হাইস্কুল মাঠসহ দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা আর উঠোন বৈঠকে যোগ দেন তিনি। পথে পথে করেন গণসংযোগ। নবগ্রাম হাইস্কুল মাঠের পথসভায় আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন, সারা দেশে উন্নয়নের মেঘা প্রজেক্ট চলমান।

বাংলাদেশকে আজ বিশ্ব বলছে উন্নয়নের রোল মডেল। আর এ রোল মডেল বজায় রাখতে শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। আগামী ৩০ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের মহাসড়কে থাকতে সবার প্রতি আহ্বান জানান নৌকা প্রতীকের এ প্রার্থী।

এ সময় তার সাথে ছিলেন জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির,লিয়ন তালুকদার, যুবলীগ নেতা শরিফ সুমন, এজি এস মিলন মল্লিক , ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শাওন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..