ঝালকাঠিতে ২ শতাধিক দুঃস্থদের মাঝে রক্তকণিকা টিমের শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির তৃণমূলের ২ শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে রক্তকণিকা ঝালকাঠি টিম।

সোমবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন। রক্ত কণিকা ঝালকাঠি টিম এর আয়োজন করে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আশিক লিটন, ঢাকা জেলা টিম সাধারন সম্পাদক আঃ রাজ্জাক মামুন। রক্তকণিকা সংগঠক মোঃ জহির’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি টিম উপদেষ্টা সৈয়দ আলী হাসান। এসময় ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক অজানা বার্তা’র সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, প্রেসক্লাব সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, বাসন্ডা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকবুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।