ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে জাগপার কেন্দ্রীয় নেতা শেখ জামালের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি ॥ জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে ২০ জোটের মনোনয়ন প্রত্যাশি শেখ জামাল উদ্দিন ঝালকাঠি মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার সকালে বিএমএসএফ জেলা কার্যালয় মতবিনিময় অনুষ্ঠানে শেখ জামাল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএমএসএফ সাংবাদিক নেতৃবৃন্দ। পরে তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএমএসএফ’র ঝালকাঠি জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদার।

মতবিনিময় অনুষ্ঠানে শেখ জামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, তিনি ঝালকাঠি মানুষের উন্নয়নের জন্য ঝালকাঠি-২ আসন থেকে ২০ দলীয় জোটের মনোনয়ন চাইবেন। এ লক্ষে তিনি নির্বাচনী এলাকায় গনসংযোগ অব্যাহত রেখেছেন। বিএমএসএফ’র ১৪ দফা দাবীর প্রতি জাগপার পূর্নসমর্থন জ্ঞাপন করেন শেখ জামাল উদ্দিন।

এ সময় জাগপার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি আব্দুল জলিল খান, ঝালকাঠি জেলা জাগপা নেতা আবুল কালাম, নূরুজ্জামান, শেখ মিজানুর রহমান, জাগপা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম ও শফিকুল ইসলাম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।