ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে রবি শস্য চাষিদের সার বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ঝালকাঠির সদর উপজেলার সুবিধাভোগী ১০ কৃষকের একটি গ্রুপকে এ সার বীজ বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক, কৃষকদেরকে সার বীজ সঠিক ভাবে ব্যবহারের দিকনিদের্শনা দেন।
কৃষি সম্প্রসারণ সুত্র জানায়, এই জেলায় মুগডাল চাষাবাদের প্রচুর উপযোগী । উৎপাদন কর্মসূচির আওতায় ১৭৪২ হেক্টরে মুগ ডালের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার আবাদ সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে এবছর মুগডাল চাষাবাদে ১৪ লাখ ২ হাজার ৫শ টাকা সহায়তা দিয়ে ১৫০০ বিঘা জমিতে ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দিচ্ছে।
এর আওতায় জন প্রতি কৃষক ৫ কেজি ডাল বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএফপি সার প্রণোদনা হিসেবে পাচ্ছেন।





