ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে ঝালকাঠি সদরের সহকারি শিক্ষা কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন ঝালকাঠি পৌরসভার ভারপ্রপ্ত মেয়র মাহাবুব জামান স্বপন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।





