× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

ঝালকাঠি প্রতিনিধিঃ পৌর কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতাসহ সকল সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে আজ সোমবার সকাল ১০টায় ঝালকাঠিতে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হানিফ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দুজা হারুন, উপসহকারি প্রকৌশলী মহসিন রেজা ও ফয়সাল ইসলাম।

এসময় বক্তবা বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা না পাওয়ায় ঝালকাঠিসহ দেশের সকল পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া থাকছে। মাসের পর মাস বেতনভাতা বকেয়া থাকায় কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। পৌরসভার রাজস্বখাত থেকে যা আয় হয় তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিলে উন্নয়ন পিছিয়ে পড়ে, তাই রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতাসহ সরকারি সকল সুযোগ সুবিধা দাবি করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সরকার এ দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা।

পরে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের দাবিগুলো তুলে ধরেন। এছাড়াও সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..