ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, ভিষন ২০২১, এস ডিজি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ ব্রান্ডিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।
সোমবার সকালে জেলা তথ্য অফিসে এ ব্রিফিং অনুষ্ঠিত হয় । এতে জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, দৈনিক অজানা বার্তা সম্পাদক এস এম এ রহমান কাজল, জেষ্ঠ্য সাংবাদিক শ্যামল সরকার প্রমূখ ।
এ সময় জেলার বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের বিশেষ ১০ উদ্যোগকে ব্যাপক প্রচারের লক্ষে এ ব্রিফিং করা হয়েছে ।



