ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠিতে নানা আনুষ্ঠানিকতায় পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রসাশন ও জেলা সমাজসেবা অধিদফতর এর আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মো. রুহুল আমিন সেখ এর সভাপতিত্ত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ছাইদুজ্জামান, সচেতন নাগরিক কমিটির (সনাক) এর ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান পলাশ, রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ ফারুক হোসেন, প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের সাইফুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, জুনিয়র সমাজকর্মী হারুন অর রশীদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ছয় লক্ষ বায়ান্ন হাজার টাকার উপ-বৃত্তির চেক প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।