ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় জলবায়ূ পরিবর্তন জনিত কারণে আগাম জোয়ারের পানি ও টানা বর্ষনে মুগ ডালের চাষ সম্পূর্ন সষ্ট হওয়ার পথে।
ঝালকাঠি জেলায় এ বছর সর্বাধিক ১৮’শ হেক্টরে মুগ ডালের চাষ হয়েছে। কৃষকরা ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। মুগ ডালের পাশাপাশি একই সময়ের মরিচ সহ কিছু কিছু রবি ফসলেরও ক্ষতি হয়েছে।
কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এ বছর জেলায় বারিমুগ ৬ জাতের আবাদ করেছিল। এই ডালের উৎপাদন হেক্টর প্রতি ১.৫ মেট্রিক টন থেকে ২ মেট্রিক টন। কিছু কিছু কৃষক আগাম ও উচু জমিতে মুগ ডাল চাষ করেছে। তারা কিছু ফলন পেলেও সিংহ কৃষকরা ফলন তোলার সময় বৃষ্টি আর আগাম জোয়ারের পানিতে মুগডাল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।
এদিকে ফসল হারানোর জেলার হাজার হাজার মুগ ডাল চাষি পথে বসেছে। কৃষকরা বিশেষ করে বর্গা চাষীরা এনজিও থেকে ঋণ নিয়ে মুগ ডালের চাষ করেছেন।
এখন কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মত ক্ষেতে অন্য কোন ফসল চাষাবাদ করারও সুযোগ নেই।