× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নোয়াখালী প্রতিনিধি

ঝরে পড়া শিশুদের পাঠদানে ফেরাতে প্রশিক্ষণ কর্মসূচি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
ঝরে পড়া শিশুদের পাঠদান

ঝরে পড়া শিশুদের আবারও পড়াশোনায় ফেরাতে নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক, সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সকালে বেগমগঞ্জের সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নোয়াখালী ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ ও জেমস্।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো.গাউসুল আজম পাটওয়ারী, সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানাউল্লাহ ও জেমস্রে নির্বাহী পরিচালকআসাদুজ্জামান চৌধুরী প্রমূখ।
১২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ৩৫ জন শিক্ষক ও তিনজন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ঝরে পড়া শিশুদের আনন্দমুখর পরিবেশে পাঠদানের কলাকৌশল সম্পর্কে শিক্ষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..