× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পিআইডি

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা ‘জয় ডি-সেট সেন্টার’ -আইসিটি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
জয় ডি-সেট সেন্টার

দেশের তৃণমূল পর্যায়ে আইসিটি অবকাঠামো নির্মাণ এবং সম্প্রসারণের লক্ষ্যে ‘জয় ডি-সেট সেন্টার’ স্থাপনের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মধ্যে আজ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ‘জয় ডি-সেট সেন্টার’ তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা উল্লেখ করে বলেন, এ সেন্টারের মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত ভৌত অবকাঠামো শক্তিশালীকরণ করাসহ জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা আরো দ্রুত পোঁছে যাবে। তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি ‘জয় ডি-সেট সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টারসমূহ উপজেলা সদরের হাব (HUB) হিসেবে গড়ে উঠবে।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ এর আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের
তত্ত্বাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছি। এখন এ ডিজিটাল বাংলাদেশের ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিবসহ উভয় দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘জয় ডি-সেট সেন্টার’ সমূহের মোট আয়তন ৫ হাজার বর্গফুট। প্রতিটি সেন্টারে ওয়ান স্টপ সার্ভিস ডেলিভারি, প্রশিক্ষণ ল্যাব, স্টার্টআপ, যুবকদের জন্য প্লাগ এবং প্লে স্পেস, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) এবং সুইচ রুম থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..