× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

জ্বালানিসহ সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী -সেতুমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী

ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম প্রতিবেশী দেশসহ অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে। জ্বালানিসহ সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ মে) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

লিংক রোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সাথে আলোচনা করব।

তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হবার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার মতো দেশের রিজার্ভ মাত্র ৫০ মিলিয়ন। কয়েক দিন আগেও দুই বিলিয়ন ছিলো। আমাদের এখনও ৪৪ বিলিয়ন ডলার। মানুষ কষ্ট পাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে সংকটে ক্রাইসিস মুহূর্তের ম্যানেজার। তিনি করোনাকালে দূরদর্শী নেতৃত্ব দিয়ে, কমনসেন্স দিয়ে প্ল্যান করেছেন-সমাধান করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..