× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এবছর জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

সারা দেশের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ।

আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবারের পরীক্ষায় পাসের হার ৮৭.৯০ শতাংশ যা গত বছর ছিল ৮৫. ৮৩ শতাংশ। গত বারের থেকে এ বছর ২. ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

এবছর জেএসসিতে মোট ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন। তার মধ্যে পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন।জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন। তার মধ্যে পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন।

উল্লেখ্য, এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হয়। গত ২ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে ১৩ নভেম্বর শেষ হয়। দেশের বাইরের ৯টি কেন্দ্রে এবার জেএসসি পরীক্ষায় ৪২৩ অংশ নিয়ে পাস করেছে ৪১৯ জন।


এ ক্যটাগরির আরো খবর..