× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেএমবির সাবেক প্রধানসহ তিনজনের বিচার শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান মাওলানা সাঈদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে এ আসামিদের বিচার শুরু হলো।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করেন। এর আগে গত ৪ জানুয়ারি এ মামলার অভিযোপত্র আমলে নিয়ে আজ অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারণ করা হয়। মামলার অপর দুই আসামি হলেন আবদুল্লা হেল কাদরী ও আয়েশা আক্তার।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৪ মার্চ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ মে রাজধানীর কদমতলী থানাধীন দনিয়া নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে গোপনে বসে দেশের ভেতর সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকালে তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে বিভিন্ন বইপত্র উদ্ধার করা হয়।

পরে ওই তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় একটি মামলা করে পুলিশ।

মামলা দায়েরের পর ২০১০ সালের ৭ আগস্ট সাঈদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বিচারের জন্য ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়। সেখানে এ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

কিন্তু পরে আইন অনুযায়ী মামলাটিতে সরকারের অনুমোদন না থাকায় মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালত ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠায়। এরপর ২০১৬ সালের ২৬ আগস্ট মামলাটিতে সরকার অনুমোদন দেয়। পরে আদালতে মামলাটি পুনরায় বিচারের জন্য আসে।


এ ক্যটাগরির আরো খবর..