× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

জেএমবির তিন সদস্য রিমাণ্ডে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধি: জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দুইদিনের হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৫ মে) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজা এ আদেশ দিয়েছেন।  জেএমবির তিন সদস্য হল,  নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বাংলানিউজকে বলেন, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পাঁচদিনের রিমাণ্ডে নেয়ার আবেদন জানিয়েছিল হাটহাজারী থানা পুলিশ।  আদালত তাদের দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

গত বছরের ২৬ ডিসেম্বর রাতে নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর রহমান, নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও কসমোপলিটন এলাকা থেকে মো. শওকত রাসেলকে আটক করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।  তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

ওই রাতেই তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী আমানবাজারে জেএমবির সামরিক কমাণ্ডারের আস্তানায় অভিযান চালায় পুলিশ।  সেখান থেকে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।  ওই আস্তানায় জেএমবির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াস থাকতেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বর্তমানে এসপি) বাবুল আক্তার ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।২৭ ডিসেম্বর রাতে সন্ত্রাসবিরোধী এবং অস্ত্র ও বিস্ফোরক আইনের পৃথক ধারায় হাটহাজারী থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফররুখ আহমেদ মিনহাজ।


এ ক্যটাগরির আরো খবর..