× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জুড়ী নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে -পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুন, ২০২০
জুড়ী নদীর ভাঙ্গন

মৌলভীবাজার জেলায় জুড়ী নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। বড়ো প্রকল্প গ্রহণ এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করে স্থানীয় জনগণের দুর্ভোগের স্থায়ী সমাধান করা হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

পরিবেশ মন্ত্রী আজ জুড়ী নদীর ভাঙ্গন রোধ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে তাঁর ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, পাহাড়ি ঢলের কারনে জুড়ী নদীর ভাঙ্গন প্রতিরোধে সাময়িক মেরামত করলে তা টেকসই হবে না। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্প গ্রহণ করে তা সুবিধাজনক সময়ে বাস্তবায়ন করা হবে। ফলে কাশিনগর গ্রাম এবং জুড়ী নদীর ভাঙ্গন কবলিত অন্যান্য স্থানসমূহের প্রাথমিক বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে।

উল্লেখ্য, পরিবেশ মন্ত্রীর নির্দেশে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে করণীয় বিষয়ে মন্ত্রী মহোদয়কে অবহিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..