× Banner

জুড়ীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

হাফিজুল ইসলাম,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহন রবিবার দুপর ১ টায় উপজেলা অডিটোরিয়াম অনুষ্টিত হয়েছে।

শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেছেন সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ,গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত।প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অপরদিকে  উপজেলা পরিষদ অডিটোরিয়াম নব নির্বাচিত ৪ টি ইউনিয়নের ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন ওয়ার্ড সদস্য ৩৬ জন কে শপথ বাক্য পাঠ করান জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খান।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌদরী মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রন্জিতা শর্মা। উপজেলা নির্বাচন কমিশন মোঃ ফরহাদ হোসেন সাথে আলাপকালে তার কাছ থেকে জানা য়ায় উল্লেখ্য গত ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল ওয়ার্ডে ২ জন সদস্যদে পদে সমান ভোট পাওয়া পশ্চিম জুড়ী ইউনিয়ন গেজেট পাশ না হওয়ায়  নির্বাচন কমিশন স্তগিত রেখেছে পশ্চিম জুড়ী ইউনিয়ন।


এ ক্যটাগরির আরো খবর..