× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

পিআইডি

জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে মাদ্রাসা শিক্ষার্থীরা -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ছাত্রসমাজসহ আপামর জনসাধারণ অংশ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ দুপুরে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি। তিনি গণমাধ্যমগুলোকে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান।
আহত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি  বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাড়িয়েছে। আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, যে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে অব্যাহতি দানের উদ্যোগ নেওয়া হবে।
দুপুরে বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে বায়তুশ শরফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
এর আগে সকালে উপদেষ্টা ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে অবহিত হন এবং ইসলামিক ফাউণ্ডেশনের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..