× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

ডেস্ক

জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ এই কমিটি গঠনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক আলোচনার পর এ সিদ্ধান্ত আসে। এ বিষয়ে সরকারি দল ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করেন।

বিতর্ক ও আলোচনার শেষ পর্যায়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পিকারকে বিশেষ কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এর আগে আলোচনার সূত্রপাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, যিনি সংবিধান সংশোধনের জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নীতিগতভাবে এই প্রস্তাব গ্রহণ করলেও কমিটিতে সদস্যসংখ্যার অনুপাত নিয়ে সরকারি ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

সমান সদস্যের দাবি নাকচ

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানালেও কমিটিতে সরকারি ও বিরোধীদলের সমান সংখ্যক (৫০-৫০) সদস্য রাখার দাবি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটি গঠন করা হলে বিরোধীদলের মতামত যথাযথ গুরুত্ব পাবে না এবং শেষ পর্যন্ত তা কাঙ্ক্ষিত ফল দেবে না। তিনি ন্যায্যতার ভিত্তিতে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

তবে এই দাবি সরাসরি নাকচ করে দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিত্ব বেশি হওয়া স্বাভাবিক বিষয়। ২১৯ জন সংসদ সদস্যের প্রতিনিধিরা ৫০ শতাংশ এবং ৭৭ জনের প্রতিনিধিরা ৫০ শতাংশ—এ ধরনের অনুপাত বাস্তবসম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।

আইনমন্ত্রী স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদ একটি কমিটি গঠন করুক, যেখানে সব বিষয় বিশদভাবে বিশ্লেষণ করে জুলাই সনদের আলোকে দেশের কল্যাণে উপযোগী সংশোধনী প্রস্তাব আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার ও বিরোধীদল সবাইকে নিয়ে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনা প্রয়োজন। তিনি বলেন, এই কমিটির মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংশোধনী বিল সংসদে উত্থাপন ও পাস করা সম্ভব হবে।

তিনি অন্তর্বর্তী সরকারের জারি করা সংবিধান সংস্কার আদেশকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। তিনি দাবি করেন, আদেশটি আইনগতভাবে শুরু থেকেই অবৈধ (void ab initio)। এছাড়া গণভোটে একাধিক প্রশ্নে একসঙ্গে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে বাধ্য করাকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

গঠনমূলক সহযোগিতার আশ্বাস

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা গঠনমূলক ভূমিকা পালন করতে চান। তিনি বলেন, অযথা বিরোধিতা নয়, বরং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ক্ষেত্রে বিরোধিতা করা হবে। তিনি সংখ্যাগরিষ্ঠতার অহংকার পরিহার করে সমতাভিত্তিক সমাধানের আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..