× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯অক্টোবর

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য নতুন এ দিন ধার্য করেন। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলায় ১৭ জনের সাক্ষ্য নেয়া শেষ হলো।

ওই চারজন সাক্ষী হলেন- দুদকের উপ-পরিচালক চৌধুরী এমএন আলম, সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার ক্যাশিয়ার ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মামুনুজ্জামান, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘এ মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে আজও ৪ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। তিনি অসুস্থ থাকায় লন্ডনে অবস্থান করছেন। তার পক্ষে আমি হাজিরা দিয়েছি।’

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডন অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..