× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

জিপিএ ৫ পাওয়া সেই হতদরিদ্র তপন দাসের পাশে দাঁড়ালেন ঝিনাইদহ পৌর মেয়র

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
হতদরিদ্র তপন দাস

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ হতদরিদ্র তপন দাসের নিয়ে জিপিএ ৫ পেয়েও রাজমিস্ত্রির কাজে, লেখাপড়া অনিশ্চিত’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর নজরে আসে অনেকের। তার লেখাপড়া চালিয়ে যেতে পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।

সাইদুল করিম মিন্টু মঙ্গলবার দুপুরে তপন দাসের বই কেনা বাবদ ৩ হাজার ও সোহেল ভর্তিবাবদ ১ হাজার নগদ টাকা তুলে দিয়ে তপন দাসের লেখাপড়ার অনিশ্চিয়তা দুর করেন।

উল্লেখ্য, তপন দাসের ভূমিহীন বাবা হরেন দাস এক সময়ে ছিলেন মটর গাড়ি চালক। কিন্ত বয়সের ভার আর রোগাক্রান্ত হয়ে হারাতে বসেছেন দৃষ্টি শক্তি। ফলে এখন আর গাড়ি চালাতে পারেন না। মা সুমিত্রা দাস পরের বাসায় কাজ করেন। সাংসারিক এমন অভাবের মধ্যদিয়ে সারা বছর রাজমিস্ত্রির সহকারীর কাজ করে চালিয়ে গেছে নিজের লেখাপড়া। চলতি বছরে তপন কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধিন জিপিএ ৫ পেয়ে সকলকে চমকে দেয়। কিন্ত কিভাবে আসবে কলেজের লেখাপড়ার খরচ সে চিন্তায় পড়েছিলেন তপনের বাবা মা। কিন্ত ভর্তি ও বই কেনার টাকা পেয়ে সেই সকল দুঃচিন্তা দুর হয়েছে। তপন দাসের পরিবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মাষ্টারপাড়ার মনো মোল্যার বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

হতদরিদ্র মেধাবী তপন দাস জানান, এতোদিন বাড়িতে থেকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করেও লেখাপড়া চালিয়ে গেছি। কাজ করে অল্প কিছু টাকা জমা করেছিলাম। বাকি টাকা কোথায় পাবো সেই চিন্তায় ছিলাম। আমার এমন প্রয়োজনের সময়ে যে সাহায্যটা পেলাম আমার খুব উপকারে আসলো।

মা সুমিত্রা দাস জানান, আমাদের নিজেদের কোন জায়গা জমি নেই। পরের বাসা ভাড়া নিয়ে বসবাস করছি। আমার অন্য ছেলেরাও দিনমজুর। তারাও পৃথক সংসার করছে। অভাবের সংসারে স্বামী কোন কাজ করতে পারেন না। আমিও অসুস্থ তবে বেঁচে থাকার তাগিদে এলাকার শ্যামল বিশ্বাসের বাসায় কাজ করি। ছোট ছেলে তপন দাস লেখাপড়া করে। সংসারের অভাবের তাগিদে এবং নিজের লেখাপড়ার খরচ যোগাতে তাকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতে হয়। ছেলের লেখাপড়ার জন্য যারা আর্থিকভাবে সাহায্যের হাত বাড়ালেন আমাদের মত মানুষের জন্য এটা একটা অনন্য দান।


এ ক্যটাগরির আরো খবর..