× Banner
সর্বশেষ
মৃত দাতার জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিলেন এক নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী

জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে সবার উপরে -অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) : গত দশ বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে (চলতি বাজার মূল্য) বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে সবার উপরে। যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ এবং অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ মন্ত্রিসভা বৈঠকে এ তথ্যটি অবহিত করেন। অর্থমন্ত্রী গত ২৯ আগস্ট ২০১৯ এ ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তেতে  এ বিষয়টি তুলে ধরেন।

অর্থমন্ত্রী সমগ্র জাতির পক্ষ থেকে এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে আরো জোরালো দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশের এ অগ্রগতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী সকলকে বিশেষভাবে নির্দেশনা দেয়ার পাশাপাশি অর্থনৈতিক খাতকে আরো শক্তিশালী করার মাধ্যমে অচিরেই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্য অর্জন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে বলে অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..