× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

জিএসপি পেতে দ্বিপাক্ষিক চুক্তি করছে বাংলাদেশ

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পাবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যেসব দেশ জিএসপি বাণিজ্য সুবিধা প্রদান করে না, সেসব দেশের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করছে।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো’র সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা বলেন।

এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। অর্থনীতিসহ সব ক্ষেত্রে সঠিক পথে এগিয়ে যাচ্ছে- এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালে রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রেমিটেন্স আসছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। ২০৪০ সালে বিশ্বের মধ্যে ২৮তম অর্থনীতি এবং ২০৫০ সালে ২২তম অর্থনীতির দেশে পরিণত হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এজন্য জাতিসংঘসহ সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে।

তোফায়েল আহমেদ বলেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশ্বের দরিদ্র দেশের রোল মডেল বলতো, আজ তারাই বলছে- বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

এসময় মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হবে, এজন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ খুব ভালো কাজ করেছে। জাতিসংঘ রোহিঙ্গা সমস্যা নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। সমস্যা সমাধানে অনেক অগ্রগতি হয়েছে। জাতিসংঘ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..