× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

জামিন পেলেন মুন গ্রুপের চেয়ারম্যান

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ আত্মসাতের মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে জামিন দিয়েছেন আদালত

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে আদেশ দেন

এর আগে আদালতে আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে আবেদন করেন

গত ১১ আগস্ট মিজানুর রহমানকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত। এর আগে গত ১০ আগস্ট তাঁকে রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক বেনজির আহম্মদ

গত ৩০ জুন মতিঝিল থানায় অর্থ আত্মসাতের ঘটনায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক

পরে ওই দিনই অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান, ডিজিএম মো. আখতারুল আলম, এজিএম মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়

গত আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান অগ্রণী ব্যাংকের ডিএমডি

মামলার এজাহার থেকে জানা যায়, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করার জন্য একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রাহকের ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা

পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে ব্যাংক তথা রাষ্ট্রের ক্ষতিসাধনসহ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..