দেশের সাধারন মানুষের কাছে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন হয়েছে তার সঠিক তথ্য তুলে ধরতে হবে। একই সাথে জামায়াত বিএনপি’র ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ তারা দেশকে ধ্বংষের জন্য ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়।’ বলেছেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
রবিবার (২৩ এপ্রিল) দুপুরে তার নিজ বাড়িতে কালকিনি ও ডাসার উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ‘ জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে ও ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের উন্নয়ন হয়। দেশের মানুষ ভাল থাকে। তাই বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা খুব দরকার।’
তিনি বাড়িতে পৌছানো মাত্রই কালকিনির রাজপথ আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদচারনায় পরিপূর্ণ হয়ে ওঠে। কালকিনি ও ডাসার উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা ছুটে আসে তার কাছে।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম , সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা মীর মামুন অর-রশীদ ও রফিকুল ইসলাম, কালকিনি উপজেলা কৃষকলীগের আহবায়ক এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান সহ কালকিনি ও ডাসার উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণও উপস্থিত ছিলেন।



