× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

জামায়াতের হরতাল প্রতিহত করার ঘোষনা গণজাগরণ মঞ্চের

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী যে হরতালের আহ্বান করেছে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে শাহবাগের প্রজন্ম চত্বরে গণঅবস্থান পালন করারও ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। এ জন্য সবাইকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রজন্ম চত্বর থেকে বলা হয়, ‘নিজামীর ফাঁসি কার্যকরে বাধা দিতেই তারা হরতাল ডেকেছে। আমরাও গণঅবস্থান নিয়ে তা প্রতিহত করব।’

এদিকে রায় শোনার পর গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।

বুধবার সকাল ৯টা ৭ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

স্বাধীনতাযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যার দায়ে ২, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ৭ ও ৮ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আপিল বিভাগ। এ ছাড়া ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..