সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় রবিবার দিবাগত রাত ৪ টায় বজ্রপাতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
বেহেলী ইউনিয়নের মদনাকান্দী গ্রামের সুদিন সরকারের ছেলে সন্তোষ দাস (৩৫) নিহত হয়। একই ইউনিয়নের রহিমাপুর গ্রামের গোপাল সুত্রধরের ছেলে বিজয় সুত্রধর (২০), একই গ্রামের কালীপদ সুত্রধরের ছেলে গোপাল সুত্রধর (৫০) ও ভীমখালী ইউনিয়নের নোওয়াগাও গ্রামের মুত রসময় সুত্রধরের ছেলে রথীশ সুত্রধর (৩৫) গুরুতর আহত হয়ে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বলহর নদীতে মাছ ধরতে গেলে এই ঘটনা ঘটে।