× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

জামায়াতের সঙ্গে নয়, কেবল সরকারের উদ্যোগে আলোচনায় বসবে বিএনপি

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
আলোচনায় বসবে বিএনপি

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সাত দিন সময় আগামী সোমবার শেষ হবে। জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি। কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ওই আলোচনায় বৈঠকের জন্য জামায়াতের আহ্বানকে ‘সঠিক পন্থা নয়’ বলে মত দেওয়া হয়েছে। জামায়াতের এ ধরনের কোনো আহ্বানে বিএনপি সাড়া দেবে না বলে জানা গেছে।

আলোচনার জন্য টেলিফোন করে বিএনপির সাড়া না পাওয়া জামায়াত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে। তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি ‘এসিড টেস্ট’। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত রোববার (২ নভেম্বর) দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।

তাহের আরও বলেন, সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি।

তিনি জানান, আগামী সোমবার জামায়াতে ইসলামী’র দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গণভোটের সময় নিয়ে নমনীয় হলেও জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকতে পারবে না বলে শর্ত দিয়েছে। সব দলের মধ্যে আলোচনা নিয়ে তাদের দিক থেকে বিশেষ কোনো উদ্যোগ নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

তবে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা বলেছেন, দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। কিন্তু কোনো দলই ছাড় দিতে রাজি হচ্ছে না। তারপরও সরকার আশাবাদী রাজনৈতিক সমঝোতা হবে।


এ ক্যটাগরির আরো খবর..