× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

জামাই-শ্বশুরের নির্বাচনে এলাকায় উত্তাপ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

চেয়ারম্যান পদে থেকেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি আলাউদ্দিন মোল্লা। দল মনোনয়ন দিয়েছে হুকুম আলী চোকদারকে। আর বিএনপির হয়ে নির্বাচন করছেন আব্দুস সামাদ ব্যাপারী। এরা তিনজনই আত্মীয়তার সম্পর্কে বাঁধা।

বিএনপির আলাউদ্দিনের ভাস্তি জামাই আওয়ামী লীগের হুকুম আলী চোকদার। আর চোকদারের বোন জামাই বিএনপির সামাদ ব্যাপারী।

আগেরবার চেয়ারম্যান ছিলেন চোকদার, গতবারও নির্বাচন করেন চোকদার ও আলাউদ্দিন। বংশ পরম্পরায় তারা প্রতিদ্বন্দ্বী। আর সেজন্য অনেক অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী বিলাসপুর ইউনিয়নবাসী।

গত জাতীয নির্বাচনের পর দিন হাজারীবিঘায় মারা গেছেন তিনজন।ওই ঘটনায় জড়িত থাকার কথা শোনা গেছে এ দু’জনের। এবারও তারা প্রতিদ্বন্দ্বী।

তিনজন তিন ওয়ার্ডের হলেও বিলাসপুর পদ্মাগণি শিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র গুরুত্বপূর্ণ। কারণ পাশাপাশি তিন চেয়ারম্যান প্রার্থীর বাড়ি এখানে।

বয়োবৃদ্ধ আব্দুল মান্নানের সঙ্গে কথা বলতে বলতেই নির্বাচনের উত্তাপ বেড়ে গেলো বেলা পৌনে ১১টায়।’বাইরের লোক’ এসেছে খবর পেয়ে ছুটে এসছেন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন। পুলিশের সামনেই প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হলো তার। উত্তেজনার খবর পেয়ে
ছুটে এলো মোবাইল কোর্ট, ৠাব, বিজিবি। শেষ পর্যন্ত অবশ্য ঘটনা কোনো অপ্রীতিকার পরিস্থিতিতে গড়ালো হলো না


এ ক্যটাগরির আরো খবর..