× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার শামীমের মায়ের ইন্তেকালে এরশাদের শোক প্রকাশ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

রংপুর ব্যুরোঃ জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর মা এবং ঢাকা ইউনিভার্সিটির সাবেক আইন বিভাগের চেয়ারম্যান ড. মফিজুল হক পাটোয়ারীর সহধর্মীনি এ্যাডভোকেট রোকেয়া ইসলাম বার্ধক্য জনিত কারনে শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানইল্লাহ…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৬৫ বৎসর।

তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থ কমিটির চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারমধ্যে গাইবান্ধা জেলা জাপা’র সভাপতি আলহাজ্ব আব্দুর রসিদ সরকার, রংপুর মহানগর জাপা’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সৈয়দ মো. ইয়াসির, উপজেলা জাপা’র সাধারন সম্পাদক আঃ মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাপা’র সভাপতি রেজাউল হক রেজা, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান সর্দার, বামনডাঙ্গা সেক্রেটারি ইসমাইল হোসেন মুক্তি, সহ- সভাপতি রাকিব মো. হাদিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..