× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

জাপার মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার ২০ নভেম্বর

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ২০ নভেম্বর পুনঃনির্ধারণ করেছেন।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, নির্বাচন কমিশন থেকে তফসিল পুনঃনির্ধারণ করার প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা থেকে জাতীয় পার্টির নেতাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য আরও দুদিন সময় প্রার্থনা করায় সাক্ষাৎকারের সময় দুদিন পিছিয়ে দেয়া হলো।

নতুন তারিখ অনুসারে ২০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে (গুলশান-১) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। ওইদিন যেসব প্রার্থী জাতীয় পার্টির মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন- তাদের সবাইকে যথাসময়ে উল্লেখিত কনভেনশন সেন্টারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..