× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

জাপা’র এভাবে থাকার চেয়ে না থাকাই ভাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জাপার বর্তমান অবস্থা তুলে ধরে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন যেভাবে আছে, তাতে থাকার চেয়ে না থাকাই ভাল। ক্ষমতায় যেতে না পারলে বিরোধী দল হয়ে থাকব, তারপরও ভাল।’

বুধবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নতুন কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এরশাদ বলেন, কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিব এসেছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে নবজাগরণ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছে। দেশের মানুষ খুশি হয়েছে। তারা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দল শক্তিশালী করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

বাদ পড়া মহাসচিব বাবলুকে ব্যর্থ ও চক্রান্তকারী উল্লেখ করে এরশাদ বলেন, আমি তাকে আশা নিয়ে মহাসচিব করেছিলাম। সে ১ জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিয়ন মানুষের সম্মিলনের কথা বলেছিল, অথচ দশ হাজার মানুষ আনতে পারেনি। তারপরও আমি তাকে বহিষ্কার করতে চাইনি, আমি জীবিত থাকা অবস্থায় সে আমার স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়েছে।’

নতুন মহাসচিবকে আগামীতে জাকজমক জাতীয় কাউন্সিল অনুষ্ঠান এবং জাতীয় পার্টিকে তৃণমূলে শক্তিশালী করার আহ্বান জানান।

এরশাদ স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকাকে দেখিয়ে দিয়ে বলেন, এতোদিন খোকারা দূরে সরেছিল। দল নিয়ে, দলের কর্মসূচি নিয়ে তাদের মনে সংশয় ও শঙ্কা ছিল। কিন্তু এখন নতুন কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিবের সিদ্ধান্তে তাদের সেই সংশয় দূর হয়ে গেছে। এজন্য তারা আজ আনন্দ উচ্ছ্বাস করেই এখানে এসেছে। নেতাকর্মীরা জেগে উঠেছে, আগামী দিনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।

সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, জিএম কাদের একজন ভাল মানুষ, সৎ মানুষ হিসেবে পরিচিত। তাছাড়া সে রংপুরের সন্তানও। আর আমি সবসময় রংপুরের মানুষের কাছে ঋণি। সবকিছু হিসাব করেই আমি তাকে দায়িত্ব দিয়েছি। আশা করি সে মানুষের জন্য কাজ করবে।’

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চো-চেয়ারম্যান জিএম কাদের, নতুন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব আরিফ খান, রেজাউল ইসলাম ভূঁইয়া, গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইলসাম জহির, নুর মোহাম্মদ নুরু, সুলতান মাহমুদ, সরদার শাহজাহান, দিদারুল ইসলাম দিদার, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মোসুমী, শ্রমিক পার্টির সভাপতি আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি জাফর উল্লাহ মজুমদার, ছাত্রসমাজের সভাপতি হাসান, সেক্রেটারি মিজানুর রহমান মিরু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সদ্যবাদ পড়া মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জ্যেষ্ঠনেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন না।


এ ক্যটাগরির আরো খবর..