× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

জানা গেলো ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
জানা গেলো ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে।

আজ শনিবার ১৫ নভেম্বর ২০২৫ গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম উৎসব। এর সঙ্গে ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় চাঁদ দেখার আগে রাষ্ট্রীয়ভাবে তারিখ নির্ধারণ করবে না আরব আমিরাত কর্তৃপক্ষ।

২০২৬ সালের ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও এক দিন।

এতে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রবিবার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার।

আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।


এ ক্যটাগরির আরো খবর..