× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

জাতীয় সংসদে অ্যাটর্নি জেনারেল ও আল্লামা শফীসহ বিশিষ্ট ১১ জনের নামে শোক প্রস্তাব

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০২০
জাতীয় সংসদে শোক প্রস্তাব

একাদশ জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশনে সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ ১১ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর পর প্রয়াতদের রুহের মাকফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।

যাদের নামে শোক প্রস্তাব উপস্থান করেন তারা হলেন, বিশিষ্ট আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল হাসনাত, সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামসুল হক তালুকদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..