× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

ডেস্ক

জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
নিরাপত্তা হুমকি নেই

জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আয়োজিত ‘জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় শুধু মানুষ নয়; পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না। দেশের জনগণ বিএনপির নৈরাজ্য মেনে নেবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনও কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তারা। তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..