জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী দিনে আগৈলঝাড়ায় সফল চার মৎস্য চাষীদের পুরুস্কার বিতরন

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে বরিশালের আগৈলঝাড়ায় সফল চার মৎস্য চাষীদের পুরুস্কার দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ তপন মজুমদারের সভাপতিত্বে সমাপনীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

আলোচনা সভায় জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা সুব্রত হালদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার প্রমুখ।

পরে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের সিরাজুল হক হাওলাদার, গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা, রাজিহার ইউনিয়নের রামানন্দেন আক গ্রামের সবুজ হালদার ও বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃদুল দাসকে সফল মৎস্য চাষী হিসেবে পুরুস্কৃত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।