× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

গড়াই ও মধুমতি নদীতে কারেন্টের কাথা জাল দিয়ে অবাধে মাছ শিকার

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী গড়াই ও মধুমতি নদীতে প্রকৃত জেলে সম্প্রদায়ের হাতেগুনা ২-১ জনের সাথে নিয়ে আবার অনেকে না নিয়ে মুসলমানরা জেলে হয়ে ক্ষমতার দাপটে নদীতে কারেন্টের কাথা জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদ পেয়ে সরেজমিনে নদীতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায় আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের জেলে সম্প্রদায় মুসলমানদের সাথে নিয়ে, আর কামারখালী ইউনিয়নে কোমরপুর এলাকায় মুসলমান সম্প্রদায়রা এবং চরগয়েশপুর ও চরপুখুরিয়া কোলে বহিরাগত হিন্দু ও মুসলমানরা যৌথ উদ্দ্যোগে নদীর মাছ কারেন্টের কাথা জাল দিয়ে মাছ শিকার করছে আর নদীর ছোট মাছ ও মাছের রেনু নষ্ট করছে এবং ইলিশের জাটকা ধরা পড়ছে। আর জাটকা গুলো হাটে না এনে গ্রামে গ্রামে ও বাসায় বিক্রি করে আসছে বলে জানা যায়।

এদের সাথে আলাপ করলে এরা বলেন আমরা উপরে ম্যানেজ করে মাছ শিকার করি । আরও বলেন আমরা কারো নিষেধ মানি না। আমাদের কোন ভয় নাই। এই কথা শুনে নদীর ঘাট ঘুরে দেখা ও জানা যায় গড়াই ও মধুমতি নদীতে ৭-৮ টি সাবার প্রভাবশালীদের দাপটে সরকারী আইন অমান্য করে নদীতে কারেন্টের কাথা জাল দিয়ে বিভিন্ন স্থানে মাছ শিকার করছে এরা হলেনঃ (১) উদয় (ভাতুরিয়া) (২) কলম মন্ডল (৩) আবু আউয়াল (৪) আজগার কোমরপুর এবং বকশিপুর গয়েশপুর ,চরগয়েশপুর ,চরপুখুরিয়ার আরো অনেকে। এ ব্যপারে উপজেলা মৎস্য অফিসারের জানালে তিনি বলেন বিষয়টি সম্পর্কে অবগত হলাম তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তাই সাধারন জনগন মাছের বংশ বৃদ্ধি করার জন্য এবং কারেন্টের কাথা জাল নিষিদ্ধ করার জন্য উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের হস্তক্ষেপ একান্ত কাম্য।


এ ক্যটাগরির আরো খবর..