× Banner
সর্বশেষ
মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা

জাতীয় ক্রীড়া পরিষদে উত্তিষ্ঠত জাগ্রত ছাত্র সম্মেলন ২০১৬

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) এর শাখা জাগ্রত ছাত্র সমাজের আয়োজনে অনুষ্টিত হলো উত্তিষ্ঠত জাগ্রত ছাত্র সম্মেলন ২০১৬।

অদ্য শুক্রবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে ইস্কন আয়োজিত জাগ্রত ছাত্র সমাজ পরিচালনায় ছাত্র-ছাত্রীদের প্রতি অধ্যাত্মিক জীবন গঠন ও ভালভাবে লেখাপড়া করার জন্য বক্তরা বক্তব্য রেখেছেন।

ইসকন জিবিসি সদস্য ও দীক্ষাগুরু ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, ছাত্র-ছাত্রীরা একটি আদর্শ জীবন প্রনালী গ্রহনের অপূর্ব সুযোগ লাভের মাধ্যমে সামাজিক অবক্ষয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং একটি পারমার্থিক শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করতে পারে।

‘জাগ্রত ছাত্র সমাজ’ গঠনের মাধ্যমে সংঘবদ্ধভাবে ছাত্র-ছাত্রীদের কৃষ্ণভাবনামৃত অনুশীলনের সুযোগ প্রদান করে দেওয়ার কথা বললেন ভারতের অন্যতম বক্তা বেনুধারী দাস ব্রহ্মচারী।

পাশাপাশি পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কার্যক্রমে যুক্ত হয়ে নিজে উপকৃত হয়ে এবং আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন সেই সুযোগ প্রদান করে দিবেন বলে ইসকন এর বক্তরা উক্ত সম্মেলনে বক্তব্য দিয়েছেন।

আরও বক্তব্য দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশ ইসকনের সাধারন সম্পাদক  চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..