× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

শার্শা প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী বেনাপোল পৌর গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দলও অংশগ্রহণ করে।
বিজিবি সূত্র জানায়, যৌথ টহল ও মহড়ার অংশ হিসেবে শার্শা উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়নসমূহ, প্রধান সড়ক এবং ব্যস্ত বাজার এলাকাগুলোতে নিরাপত্তা প্রদর্শন করা হয়। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতে টহল পরিচালনা করে।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “বিজিবি, পুলিশ ও প্রশাসনের যৌথ ও দৃশ্যমান উপস্থিতিতে শার্শা উপজেলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নিয়মিত যৌথ টহল নির্বাচনী সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, নির্বাচনের দিন পর্যন্ত শার্শা উপজেলায় এ ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..