× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

জাতীয় পার্টির এমপি, তার ছেলেসহ ৮জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এহান্নান ও  তাঁর ছেলেসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১১ ডিসেম্বর দিন ঠিক করে দিয়েছেন আদালত।

মামলার আসামিরা হলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এম এ হান্নান, হান্নানের  ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯),  মিজানুর রহমান  মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩)। এঁরা গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন। এ ছাড়া এ মামলার আসামি মো. ফখরুজ্জামান (৬১), মো. আবদুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩) পলাতক।

আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ার উল  হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।আদালতে আজ শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও রেজিয়া সুলতানা চমন। এর আগে ২০ সেপ্টেম্বর এই আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য এই দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১১ জুলাই এই আআটজনের বিরুদ্ধে চূড়ান্ত  তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পরের দিন রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ  দাখিলের জন্য দুই মাস সময় চাইলে আদালত ২০ সেপ্টেম্বরের  মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার জন্য নির্দেশ দেন।চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুমসহ পাঁচটি অভিযোগ আনা হয়। তবে আদালতে আজ অভিযোগ দাখিল করার সময় আরো একটি সংযুক্ত করে মোট ছয়টি অভিযোগ দাখিল করা হয়।

২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলাটি করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।  তদন্ত সংস্থা  ওই বছরের ২৮ জুলাই  তদন্ত শুরু করে এ বছরের১১জুলাই তা শেষ করে।

২০১৫ সালের ১ অক্টোবর ট্রইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ওই দিনই সংসদ সদস্য হান্নানকে গুলশানে তাঁর বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন গ্রেপ্তার করা হয় ডা. খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান মিন্টু ও হরমুজআলীকে।


এ ক্যটাগরির আরো খবর..