× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

পি আই ডি

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সকলেরঅবগতির জন্য প্রকাশ করা হয়েছে। ৮ খন্ডের এই প্রতিবেদনেকমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ ছাড়াও ঐকমত্যগঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোট সমূহের দেয়ামতামত, দল ও জোট সমূহের সাথে আলোচনার সারসংক্ষেপ, কমিশনের অন্যান্য নথিপত্র এবং কমিশনের করাজনমত জরিপের ফলাফল রয়েছে। প্রতিবেদনের সবগুলোখন্ড https://reform.gov.bd ঠিকানার ওয়েব পেইজে দেয়াহয়েছে।

জাতীয় ঐক্যমত্য কমিশন ছাড়াও এর আগে ও পরে গঠিতমোট ১১টি সংস্কার কমিশনের সকল প্রতিবেদনও এইওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমানঅন্তর্বর্তী সরকার দায়িত্বে গ্রহণের পর গত বছরের অক্টোবরমাসে এবংপরবর্তী বিভিন্ন সময়ে সর্বমোট ১১টি সংস্কারকমিশন গঠন করে। এরমধ্যে প্রথম ধাপে গঠিত ৬টি সংস্কারকমিশনের কার্যক্রমের সমাপ্তিলগ্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধানপ্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে গঠন করা হয়জাতীয় ঐকমত্য কমিশন। অপর ৫টি কমিশনের প্রধানদেরকেএই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়। যদিওপরবর্তী সময়েবিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কারকমিশনের প্রধানগণের অপারগতার কারণে উক্ত দুইকমিশনের দু’জন জ্যেষ্ঠ সদস্যকে জাতীয় ঐকমত্য কমিশনেরসদস্য হিসাবে অন্তর্ভুক্ত করাহয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী জাতীয় ঐকমত্য কমিশনেরআনুষ্ঠানিক যাত্রা শুরুর পর রাজনৈতিক দলসমূহ ও নাগরিকসমাজের সঙ্গে বিভিন্ন ধাপের ধারাবাহিকআলাপ-আলোচনার মধ্য দিয়ে গত ৩১ জুলাইয়ের মধ্যেচুড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। এরপর গত ১৭অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণেআনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। ইতোমধ্যেইজাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে সরকারজুলাই ‘জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারিকরেছে।


এ ক্যটাগরির আরো খবর..