× Banner
সর্বশেষ
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কালকিনি পৌরসভাকে এক বছরের মধ্যে নান্দনিক পৌরসভা হিসেবে উপহার দেব, – আনিছুর রহমান খোকন এমপি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

জাতিসংঘের নিন্দা প্রস্তাব উত্তর কোরিয়ার বিরুদ্ধে

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত জুলাই ও আগস্টে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে। শুক্রবার রাতে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সর্বসমম্মতভাবে এ নিন্দা প্রস্তাব অনুমোদন দিয়েছে।

ওই নিন্দা প্রস্তাবে বলা হয়, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর কোরিয়া ছয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা  চালিয়েছে। এতে নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন। বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও উত্তর কোরিয়া বারবার পারমাণবিক বোমার পরীক্ষাসহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এটি জাতিসংঘের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ চুক্তির পুরোপুরি লঙ্ঘন।

বিবৃতিতে সদস্য দেশগুলোকে পিয়ংইয়ংয়ের ওপর ইতিমধ্যে আরোপিত নিষেধাজ্ঞা চারগুন বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার পরেও ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর পরিপ্রেক্ষিতে গত মার্চে উত্তর কোরিয়ার ওপর আরোপিত পশ্চিমা অবরোধ আরো জোরদার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..