আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥৩১আগস্ট’২০১৭: ভয়াবহ বন্যায় ভাসছে উত্তরাঞ্চলের মানুষ। দেশের ভয়াবহ বন্যায় সামাজিক ও মানবিক দ্বায়িত্ববোধ থেকেই বন্যার্তদের পাশে দাড়ালো ঝিনাইদহের ‘যুব আহ্বান’ নামের একটি সামাজিক সংগঠন। ৩ দিনের ত্রাণ বিতরণ শেষে বৃহস্পতিবার ঝিনাইদহে ফিরেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ওই সংগঠনের নিজম্ব তহবিল থেকে বানভাসী ৩’শ ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।
‘যুব আহ্বান’ এর আহ্বায়ক খাঁন এম এস জামান শিমুল জানান, আত্রাই-পতিœতলা, মান্দা-বাগমারিসহ নওগা-রাজশাহীর বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মানুষ যে কত অসহায় সেখানে গিয়ে অনুভব করতে পেরেছি। বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে দ্রুত দাড়াবার জন্যে সমাজের বিত্তবানদের আহ্বান করেন তিনি। উল্লেখ্য, ঝিনাইদহের প্রাণ-নবগঙ্গা নদী বাঁচানোর দাবিতে”বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ”-শ্লোগানে সংগঠনটি দীর্ঘদিন কাজ করে আসছে।



