জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করে যাওয়াই জীবনের লক্ষ্য

জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করে যাওয়াই জীবনের লক্ষ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো কিছু পাওয়ার আশায় নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে যাওয়াই জীবনের লক্ষ্য। আর সে লক্ষেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

দুপুরে গণভবনে এমআইটি প্রেস কর্তৃক প্রকাশিত ইনোভেশনস (টেকনোলোজি, গভার্ননেন্স, গ্লোবালাইজেশন) জার্নালের ভলিউম ১২, ইস্যু ১-২ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এমআইটি প্রেসের দুই সম্পাদক ফিলিপ আওয়ার্সওয়াল্ড ও ইকবাল জেড কাদির।

জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশের মানুষ উন্নত সমৃদ্ধ জীবন পাবে, সুখে-শান্তিতে বাস করবে। কিন্তু আরাধ্য কাজ শেষ করার আগেই তিনি ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। তার সেই অসমাপ্ত কাজ শেষ করাই নিজের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলে আজ দেশের এই অর্জন সাধিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।