× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ

শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নষ্ট

ACP
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০২২
শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নষ্ট

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। হুমকির মধ্যে পড়েছে আশপাশের বসতবাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র গুলো অবাধে বালু উত্তোলন করছে।
প্রশাসনিকভাবে বিধিনিষেধ থাকলেও আইন অমান্য করে এভাবেই বালু উত্তোলন করা হচ্ছে শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে। কোথাও অসহায় মানুষের ফসলি জমি দখল করে, আবার কোথাও গরীব কৃষককে আর্থিক লোভ দেখিয়ে মাটি ও বালু উত্তোলন করছে কিছু প্রভাবশালীরা। সাধারণ মানুষের জমি কেনার কথা বলে অল্প টাকায় কিনে নেওয়ার চেষ্টা করে তারা। প্রস্তাবে রাজি না হলে তাদের নানাভাবে হয়রানি ও হুমকি ধামকি প্রদান করে তারা।
এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, মাসের পর মাস বালু এভাবে বালু উত্তোলন চলছে। অনেকে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায় না। প্রকাশ্যেই বালু উত্তোলনের কাজ চলছে আবার উত্তোলিত বালু নির্দিষ্ট জায়গায় রেখে বিক্রি করা হলেও কারো যেন নজরই পড়ছেনা। ভূমিদস্যুদের অত্যাচারে আমাদের এক প্রকার নাজেহাল অবস্থা।  জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টির জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার কামনা করছি।
অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, ফসলি জমি থেকে বালু উত্তোলন সম্পুর্ন ভাবে নিষিদ্ধ। বালু উত্তোলর কারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..