জাকের পার্টি কখনো রক্তের রাজনীতি পছন্দ করে না -জাদু মিয়া

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক, জেলা জাকের পার্টির সভাপতি ও তরুন সংগঠক মো. মশিউর রহমান জাদু মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- জাকের পার্টি হচ্ছে বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) হুজুর কেবলাজানের ঘোষিত দল।

ইসলামের মধ্যে যেমন খুন, মারামারী-হানাহানিসহ অসামাজিক কার্যক্রম নেই। তেমনি জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী কখনো খুন, মারামারী-হানাহানি ও রক্তের রাজনীতি পছন্দ করেন না।

বুধবার বিকালে একান্ত সাক্ষাৎকারে মশিউর রহমান জাদু মিয়া এ প্রতিনিধিকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাকের পার্টি শান্তির দল। এদলে কোন প্রকার অনৈতিক কর্মকান্ড নেই। জাকের পার্টি কখনও ক্ষমতার লোভে রাজনীতি করে না। জাকের পার্টি মানুষের শান্তির জন্য কাজ করে। মানুষকে সঠিক পথে আনার জন্য জাকের পার্টি সর্বক্ষণ কাজ করে যাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি অংশগ্রহন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।